সাদিয়া হত্যায় মামার সাজা কমে যাবজ্জীবন

সাদিয়া হত্যায় মামার সাজা কমে যাবজ্জীবন

আদালত প্রতিবেদক ● রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াঙ্কা হত্যা মামলায় তার মামা জাহিদুল হক রিন্টুর মৃত্যুদ-ের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে হাই কোর্ট। আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। মামলার নথি থেকে জানা গেছে, আপন মামা হওয়া সত্ত্বেও রিন্টু সাদিয়াকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে তাকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়।

ঘটনা জেনে সাদিয়ার বাবা বাড়ি থেকে বের করে দিলে ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় রিন্টু। পরে ১৮ জুলাই নয়াটোলার বাসায় একা পেয়ে সাদিয়াকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা বাংলাদেশ বর্ডার গার্ডের হিসাব রক্ষক মো. সুলতান ফারুক বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন জাহিদুল হক রিন্টু।

তদন্ত শেষে ২০০৯ সালের ২৭ জুন এ মামলায় রিন্টুকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি মামলার একমাত্র আসামি রিন্টুকে মৃত্যুদ- দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *