সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমায় অংশ নেন সাকিব আল হাসান
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: সাকিব আল হাসান দুর্দান্ত এক বিজ্ঞাপন সমগ্র বাংলাদেশের। তিনিই কি না মাওলানা সাদ কান্ধলবীর অনুসারীদের বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। অংশগ্রহণ করেছেন দাওয়াত ও তাবলীগের আমলের সঙ্গে। এ নিয়ে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য। তাহলে তিনি কি আলেমদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না? এমন প্রশ্নই ছুড়ে দিচ্ছেন অনেকে।
আখেরি মোনাজাতে অংশ নিতে বিশ্ব ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন সাকিব আল হাসানসহ কয়েকজন ক্রিকেটার। তারা টঙ্গীতে ইজতেমা ময়দানে ময়দানে বিদেশি তাঁবুতে অবস্থান করছেন। রোববার সকালে আখেরি মোনাজাতে তারা অংশ নেন।
বিশ্ব ইজতেমা জানিয়েছে, নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে ১৭ জানুয়ারি থেকে তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ১৯ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমা। এ দফার দ্বিতীয় দিনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফিজ ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন।
তারা শনিবার রাতে পৌঁছান বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার (নিজামউদ্দিন মারকাজ) শূরা সদস্য ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
সাকিবদের সঙ্গে মুশফিকুর রহিমও শনিবার ইজতেমা ময়দানে গিয়েছিলেন। তবে জরুরি কাজ থাকায় তাকে আবার বাসায় ফিরতে হয়।
নিজামউদ্দিন মারকাজের সা’দ অনুসারীদের আয়োজনে ১৭ জানুয়ারি শুরু হয় তিন দিনের বিশ্ব ইজতেমা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়।


