সাধারণ মিথ্যা কথা থেকেও গুজব ছড়ানো বড় পাপ : আল্লামা মাসঊদ

সাধারণ মিথ্যা কথা থেকেও গুজব ছড়ানো বড় পাপ : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাধারণ মিথ্যা কথা বলা থেকেও গুজব ছড়ানো বড় পাপ উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অত্যন্ত নিন্দনীয় কাজ। হাদীসে বলা হয়েছে, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, বড় পাপ। আর সাধারণ মিথ্যা কথা বলা থেকেও গুজব রচনা করা, গুজব ছড়ানো আরো বড় মহাপাপ।

তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন নতুন উদ্যোগ ও কর্যক্রম গ্রহণ করে দূর্নীতি মাদকাসক্তির বিরুদ্ধে কাজ করছে। দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। এমন সময় একটি অশুভ শক্তি ইসলামের নামে নানান জায়গায় গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খল সৃষ্টি অপপ্রয়াস চলাচ্ছে। তাই গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে, যারা গুজব ছড়ায় তাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কুমিল্লার মুরাদনগরে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি কর্তৃক সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও নগ্ন হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

সম্প্রতি গুজব ছড়িয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান।

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ইসলামের দৃষ্টিতে সংখ্যালঘুরা আমাদের আমানত। সংখ্যালঘুদের উপর যদি কোন হামলা হয়, তার মান-সম্মান, সম্পদের উপর হামলা হয়, অত্যাচার হয়, তাহলে হাশরের ময়দানে নবীজী মুহাম্মাদ [সা.] তার পক্ষ হয়ে দাঁড়াবেন এবং বিচার চাইবেন। কারণ একজন প্রকৃত মুসলিম কখনো সাধারণ মানুষ ও সংখ্যালঘুদের উপর নগ্ন হামলা করতে পারে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *