সাভারে পোশাক কারখানায় আগুন

সাভারে পোশাক কারখানায় আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার সাভারে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকেসিলভার গার্মেন্টস নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলেদমকল বাহিনী জানিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানাযায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী সদস্যরা এখনও ঘটনাস্থলে আছেন, পরে ক্ষয়ক্ষতিরপরিমাণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *