সাভারে শিশু ধর্ষণ, ঢামেকে ভর্তি

সাভারে শিশু ধর্ষণ, ঢামেকে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাভারে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুর বাবা অভিযোগ করেন, তারা সাভারে থাকেন। তার মেয়ে স্থানীয় একটি মাদরাসায় পড়ে। শনিবার বিকেলে বাসার পাশেই মাঠে খেলছিল সে। সন্ধ্যার পর মাঠের পাশেই পাওয়া যায় শিশুটিকে। তখন তাকে বাসায় নিয়ে যাওয়া হলেও বিষয়টি তখনও কেউ বুঝতে পারেনি।

এরপর শিশুটি বারবার বমি করতে থাকলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরাই জানান- শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, শিশুটিকে সকালে হাসপাতালে নিয়ে এসেছে তার পরিবার। তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *