সারাদিন মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস

সারাদিন মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বিভিন্ন স্থানে আজ (রবিবার) সারাদিন মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে, আজ ভোররাত থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও মুষলধারে। বৃষ্টিতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমতে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *