সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ সোমবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে আগামীকাল (৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দেশের উত্তরপশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যান্য স্থানে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৬টা ১৬ মিনিটে।

আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *