পাথেয় রিপোর্ট : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষে আজ সকাল থেকে সারাদেশে যান চলাচল শুরে হয়েছে। গত রোববার সকাল ছয়টা থেকে আট দফা দাবি আদায়ে দেশব্যাপী ৪৮ ঘণ্টা ধর্মঘট ডেকেছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার সকাল ছয়টায় ধর্মঘটের সময়সীমা শেষ হওয়ার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার সকালের দিকে বাসসহ অন্যান্য পরিবহন কম চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক চলাচল শুরু হতে থাকে। বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। বাস, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহনই দেখা গেছে রাজধানীর সড়ক গুলোয়। দুইদিন বন্ধ থাকার পর সচল হয়েছে বিভিন্ন বাস টার্মিনালগুেলা। সেখান থেকে দূরপাল্লার বাসগুলোকে তাদের গন্তব্যে ছেড়ে যেতে দেখা গেছে।
এছাড়াও নগরীর ভেতরে যেসব বাস নিয়মত চলাচল করে সেগুলোকেও রাস্তা দেখা গেছে। ফার্মগেট, আড়ং, পান্থপথ, গ্রিন রোড, মতিঝিল, মিরপুর, হ্জীপাড়া, মালিবাগ, রামপুরা, খিলগাঁও এলাকায় যান চলাচলের স্বাভাবিক চিত্র দেখা গেছে।
সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে গত রোববার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়ে সংগঠনটি।
তাদের আট দফা দাবিগুলো হলো, সড়ক দুর্ঘটনায় মামলা জামিনযোগ্য করতে হবে। শ্রমিকদের অর্থদণ্ড পাঁচ লাখ টাকা করা যাবে না। সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করতে হবে। ওয়েস্কেলে (ট্রাক ওজন স্কেল) জরিমানা কমানোসহ শাস্তি বাতিল করতে হবে। সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশনের সময় শ্রমিকদের নিয়োগপত্র সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে। সব জেলায় শ্রমিকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে এবং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।
প্রসঙ্গত, এর আগে গত ৭ অক্টোবর জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবিতে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট শুরু হয়েছিল। ওই সময় ৯ অক্টোবর, বিকেল ৪টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছিলেন ট্রাক পরিবহন শ্রমিকরা। কিন্তু শুক্রবার (২৬ অক্টোবর) কেরানীগঞ্জে ট্রাকচালক-শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে আবার একই দাবি নিয়ে ফুঁসে উঠেছেন পরিবহন শ্রমিকরা। এরপরই এই ধর্মঘটের ডাক দিয়েছেন। এছাড়া শনিবার (২৭ অক্টোবর) এ দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ২টা পরিবহন শ্রমিকরা জড় হয়ে ৩টা থেকে রাস্তা অবরোধ করে সমাবেশ পালন করছেন।


