সারা দেশে কমতে পারে বৃষ্টি

সারা দেশে কমতে পারে বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।

সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করায় দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ডিমলায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া হাতিয়ায় ৬, নেত্রকোনায় ৩ এবং মংলা ও শ্রীমঙ্গলে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকাসহ সারা দেশে আর কোনো বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঝাড়খণ্ড ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ গুজরাট, মধ্য প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *