সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে– ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।-খবর বাসসের

রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, তেলেঙ্গানা এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

এটি বর্তমানে মহারাষ্ট্র এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *