সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন এবং রাতের তাপমাত্রা

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন এবং রাতের তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ বুধবার (১৩ অক্টোবর) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৩ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। আর মৌসুমী বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, বরিশাল, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বুধবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে জানিয়ে হাফিজুর রহমান বলেন, ঢাকায় উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *