সারা বিশ্বে খাবারের মূল্য ১০ বছরের মধ্যে সর্বোচ্চ : জাতিসংঘ

সারা বিশ্বে খাবারের মূল্য ১০ বছরের মধ্যে সর্বোচ্চ : জাতিসংঘ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলছে, গত এক দশকের মধ্যে সারা বিশ্বে খাবারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত বছরের তুলনায় চলতি বছর খাবারের দাম বেড়েছে ৩০ শতাংশ। শুক্রবার (৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্য বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে যে বিষয়গুলোকে বড় কারন হিসেবে সে কারণগুলোকে নিম্নে তুলে ধরা হলো:

ভোজ্য তেল অনেকাংশে দায়ী

খাদ্যশস্য ও ভোজ্য তেলের দাম সবচেয়ে বেশি বেড়ে যাওয়াকে বেশি গুরুত্ব দিয়ে উল্লেখ করছে বিশ্ব সংস্থাটি। গত অক্টোবরে ভোজ্য তেলের ১০ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়।

সরবরাহের অভাব, নিত্যপণ্যের উচ্চ মূল্য, কারখানা বন্ধ হওয়া এবং দেশে দেশে রাজনৈতিক উত্তেজনার কারণে খাবারের দাম বাড়ছে। জাতিসংঘের সংস্থাটি বলেছে, এক বছর আগের তুলনায় খাদ্যশস্যের দাম বেড়েছে ২২ শতাংশ।

গম বড় কারণ

এ মূল্যবৃদ্ধির পেছনে গমের দাম বেড়ে যাওয়াটা মূল ভূমিকায় রয়েছে। গত এক বছরে গমের দাম বেড়েছে ৪০ শতাংশ। এর কারণ হিসেবে ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রধান রপ্তানিকারক দেশ কানাডা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে গমের আবাদ কম হয়েছে। খাদ্যশস্যের উৎপাদন কমে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনকেও দায়ী করেছে এফএও।

অস্ট্রেলিয়ার কার্টিন বিজনেস স্কুল-এর কৃষিবাণিজ্য বিশেষজ্ঞ পিটার ব্যাট বলেন, ‘খাদ্যশস্য উৎপাদনের প্রসঙ্গ এলে বলতে হয়, আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি যখন কেউ বলতে পারে যে, জলবায়ু পরিবর্তনের কারণে এ উৎপাদন কমে গেছে।’

শ্রমিক সংকট

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শ্রমিক সংকটের কারণে উৎপাদন খরচ বাড়ছে। সেইসঙ্গে উৎপাদিত খাবার বিশ্বের নানা প্রান্তে পৌঁছানোর খরচও বেড়েছে।

জাতিসংঘের ওই প্রতিবেদনটি করতে তাদের খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি (আইআরইএনএ) কাজ করেছে। এতে বিশ্বজুড়ে মাংসের যোগান দেয়া পোল্ট্রি ও ভেড়ার দাম বেড়েছে বলেও উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *