সার্চ কমিটিতে জাফরুল্লাহর ৮ নাম প্রস্তাব

সার্চ কমিটিতে জাফরুল্লাহর ৮ নাম প্রস্তাব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসি গঠন ও প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির চলমান বৈঠকের দ্বিতীয় সভা শুরু হয়। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

এসময় জাফরুল্লাহ জানান, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিনি সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল সাখাওয়াত হোসেনের নাম প্রস্তাব করেছেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুজনের বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়াঁ, সাবেক সচিব শওকাত আলী, সাবেক সচিব খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপিকে আবারও সংলাপে ডাকতে সার্চ কমিটিকে প্রস্তাব দিয়েছি। আমি মনে করি, নির্বাচন কমিশন গঠনে বিএনপিরও ভূমিকা রাখা উচিত। এছাড়া তাদেরও সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য নাম পাঠানো উচিত। বিএনপির সরকার হটানোর আন্দোলনের পাশাপাশি নির্বাচন কমিশন গঠনেও মনোযোগী হওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *