সাড়ে ৪ হাজার বছর পুরনো সূর্য মন্দিরের সন্ধান

সাড়ে ৪ হাজার বছর পুরনো সূর্য মন্দিরের সন্ধান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিসরে কালের বিবর্তনে কতো সভ্যতা যে হারিয়েছে তার হিসেব মেলা ভার। পিরামিড ও মমির কথা হয়তো সবাই জানেন। কিছুদিন পরপর নতুন আবিষ্কার সবাইকে অবাক করে দেয়। এবার দেশটিতে হারিয়ে যাওয়া সাড়ে চার হাজার বছরের পুরোনো একটি সূর্য মন্দিরের (উপাসনালয়) সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন যে, কয়েক দশকের মধ্যে এটি মিসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের প্রাচীন শাসকদের (ফারাও) নির্মিত সূর্য মন্দিরের সন্ধান পান প্রত্নতত্ত্ববিদেরা। ধারণা করা হয়, মিসরের প্রাচীন শাসকেরা মাত্র ৬টি সূর্য মন্দির নির্মাণ করেন। এগুলোর বয়স ৪ হাজার ৫০০ বছর। এই সূর্য মন্দিরগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র ২টির সন্ধান পাওয়া গেছে। গত ৫০ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় আবিষ্কার বলে মনে করছেন প্রত্নতত্ত্ববিদেরা।

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু গোরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় এই সূর্য মন্দিরটির আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদেরা। মন্দিরের ভেতর বিশাল উঠানের মতো খালি জায়গা রয়েছে। এ ছাড়া ভেতরে রয়েছে বিশাল লম্বা একটি স্তম্ভ। সেখানেই মিলিত হয়ে সূর্যের আরাধনা করা হতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *