সায়দাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

সায়দাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। সায়দাবাদ জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন : আবুল কালাম (৫০), শামসুদ্দিন রবিন (৪০), রিপন (৪৫), শফিকুল ইসলাম (৪০), বিশ্বনাথ (৬৫) ও কবির (৩৮)।

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, সায়দাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে আমাদের এখানে আনা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হতে পারে।

দগ্ধ শামসুদ্দিন রবিন জানান, ওই মার্কেটে তার ওয়েল্ডিং দোকান আছে। হঠাৎ পাশের দোকান থেকে আগুনের ফুলকি এসে তার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে যায়। কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *