সিইসিকে মানসিক প্রতিবন্ধী আখ্যায়িত করলো ইসলামী আন্দোলন

সিইসিকে মানসিক প্রতিবন্ধী আখ্যায়িত করলো ইসলামী আন্দোলন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, বর্তমান প্রধানমন্ত্রীকে বহাল রেখে নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না।

রোববার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম।

সিইসি হাবিবুল আউয়ালকে মানসিক প্রতিবন্ধী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই মানসিক প্রতিবন্ধী লোক কি জাতীয় নির্বাচন করবে? জাতীয় নির্বাচন করার কোনো সক্ষমতা তার নেই। তাকে পদত্যাগ করে চলে যেতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) হাবিবুর আউয়াল হলো আওয়ামী টুর্নামেন্টের দলদাস রেফারি। এ রেফারি ইতোমধ্যে পরীক্ষায় ফেল করেছে। সংবিধানের দোহাই দিয়ে কোনো অবস্থাতেই যদি আওয়ামী অবৈধ সরকার নির্বাচনী বৈতরণি পার হওয়ার চেষ্টা করে তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে ওঠবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আপনাদের এখনো সুযোগ আছে পীর সাহেব চরমোনাইয়ের আল্টিমেটাম মেনে নিয়ে ১০ নভেম্বরের পূর্বে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করুন। আর না হয় আপনাদের পতন যে কতটা নির্মম ও ভয়াবহ হবে তা কেবল সময় বলে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *