সিঙ্গাপুর নেওয়া হবে ওবায়দুল কাদেরকে

সিঙ্গাপুর নেওয়া হবে ওবায়দুল কাদেরকে

পাথেয় রিপোর্ট : ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

এর আগে দুপুর দেড়টায় ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে পৌঁছান দেবী শেঠি। অবস্থা পর্যবেক্ষণের পর ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে স্থানান্তর করার জন্য ইতিমধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থাকা তার সকল তল্পিতল্পা গুছানো হয়। অর্থাৎ সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি সম্পন্ন ছিল।

এর আগে সোমবার (৪ মার্চ) দুপুরে শাহজালাল বিমানবন্দরে ডা. শেঠি পৌঁছালে তাকে স্বাগত জানান বিএসএমএমইউর প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ।

এদিকে সোমবার সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানিয়েছিলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

রোববার ফজরের নামাজের পর হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন ওবায়দুল কাদের। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের। তখনই তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *