সিন্ধুদের ক্ষোভ বাড়ছে ইমরান খানের বিরুদ্ধে

সিন্ধুদের ক্ষোভ বাড়ছে ইমরান খানের বিরুদ্ধে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনা বিনিয়োগকারীদের দুই দীপপুঞ্জ হস্তান্তর করার যে পরিকল্পনা করেছে পাকিস্তান সরকার তাতে বেজায় ক্ষেপেছে সিন্ধু প্রদেশের বাসিন্দারা।

অনেকের ধারণা এই পরিকল্পনার মাধ্যমে সিন্ধু প্রদেশের জনগণের জাতীয়তাবাদী মনোভাবকে দমন করা হবে। বহুদিন থেকেই সিন্ধু প্রদেশের বাসিন্দারা তাদের স্বাধীনতা এবং অংশীদারিত্বের দাবি করে আসছে।

সিন্ধুর তিন কোটির বেশি বাসিন্দা পাঞ্জাবের সামরিক বাহিনীর দমনের শিকার হয়ে আসছে। এনিয়ে সিন্ধুদের ক্ষোভ বেড়েই চলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও সিন্ধুদের আন্দোলন নৃশংস বাহিনীর দমন নিপীড়নের স্বীকার এরপরও আন্দোলন থেমে যায়নি। এই বছরের জানুয়ারির দিকে স্বাধীনতার জন্য ব্যাপক বিক্ষোভ হয়।

বিগত পাঁচ বছরে বেশ কয়েক তরুণ ও সিন্ধুর নেতাদের আটক করা হয়েছে, চালানো হয়েছে নির্যাতন এবং জেলে রাখা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *