সিপিবির অস্তিত্বই তো নেই : মুহিত

নিজস্ব প্রতিবেদক  : কমিউনিস্ট পার্টির বিভিন্ন কর্মসূচি এখন শুধু নিজেদের ‘বাঁচার তাগিদেই’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ব্যাংক ও আর্থিক খাতের ‘দুর্নীতি-লুটপাটের প্রতিবাদে’ বাম দলগুলোর বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচির প্রতিক্রিয়ায় এই মন্তব্য আসে ছাত্রজীবনে বামঘেঁষা মুহিতের কাছ থেকে।

সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা  বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ে গেলে মিছিলে বাধা দেয় পুলিশ। দৈনিক বাংলা মোড় পার হওয়ার পর মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়।

ব্যাংক খাত নিয়ে সমালোচনার মুখে থাকা অর্থমন্ত্রী মুহিতের কাছে সচিবালয়ে বামদের কর্মসূচির প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

মুহিত বলেন, ব্যাংকিং নিয়ন্ত্রণে দুর্বলতা আছে, দ্যাটস অল। তবে যেটা সিপিবির এক্সপানশন তা ননসেন্স ছাড়া কিছুই করে না। তাদের তো কোনো অ্যাকজিসটেন্স নাই। ওই দুই-চারজন নেতা আছেন, দ্যাটস অল। তাদের বাঁচতে হয়, এইসব বাঁচার জন্য ।

গত শতকের পঞ্চাশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে সিপিবি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক ফোরাম সংস্কৃতি সংসদের সঙ্গে যুক্ত ছিলেন মুহিত।

কর্মজীবনে আমলা হিসেবে কাজ করে আসা মুহিত সামরিক শাসক এইচ এম এরশাদের অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের প্রায় দুই দশক পর আওয়ামী লীগে যোগ দিয়ে এখন তৃতীয় মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন।

বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে দুর্নীতি-অনিয়ম প্রকাশ্য হওয়ার বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে মুহিত বলেন, সেজন্য প্রশ্ন হতে পারে, তবে সেজন্য ঘেরাও করা, এটা একটু ছেলে খেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *