সিরাজগঞ্জে পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ

সিরাজগঞ্জে পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ

পাথেয় রিপোর্ট : সিরাজগঞ্জের কামারখন্দে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীরা হলেন, উপজেলার জামতৈল গ্রামের আনোয়ার হোসেন কাঁঠাল, তার স্ত্রী বেদেনা বেগম, সাইফুল সরকার, তার স্ত্রী সাবিনা বেগম এবং রবি সরকার।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, কামারখন্দ থানা পুলিশের ওসি হাবিবুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগামী ৩১ মার্চ কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা কর্মসূচির অংশ হিসেবে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। গত তিন দিনে মোট ১০ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *