সিরাজগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরাজগঞ্জের খোকশাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুরের দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর খোকশাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে- খোকশাবাড়ী গ্রামের মোহাম্মদের ছেলে মাহিন (৮) ও কোরবান আলীর ছেলে তামিম (৬)।

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. সেরাজুল ইসলাম জানান, মাহিন ও তামিমসহ তিনজন শিশু বাড়ির পাশের পুকুর পাড়ে ব্যাঙ ধরছিল। একপর্যায়ে মাহিন পা পিছলে পুকুরে পড়ে যায়। এ সময় তামিম তাকে ধরে তুলতে গেলে সেও পুকুরের পানিতে ডুবে যায়। অপর এক শিশু বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত মাহিন নামে শিশুটির মরদেহ উদ্ধার করে। তামিমকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুর রহমান জানান, পানিতে পড়া দুই শিশু হাসপাতালে আনার আগেই মারা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *