পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়া সীমান্তে তুরস্কের বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, তুরস্কের বাহিনী ও সিরিয়া সীমান্তের নিয়ন্ত্রণে থাকা কুর্দি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের পর সরকারি বাহিনীর একটি চৌকি লক্ষ্য করে বিমান হামলা চালায় তুরস্ক।
হামলার ঘটনার চৌকিতে থাকা ১১ সেনা নিহত হয়।
তবে নিহতরা দামেস্ক সরকার বা কুর্দি বাহিনীর সাথে যুক্ত কিনা তা জানানো হয়নি।


