সিরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ১৯

সিরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ১৯

পাথেয় রিপোর্ট : সিরিয়ায় আত্মঘাতী হামলায় ৪ মার্কিনিসহ ১৯ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) দেশটির মানবিজ শহরে এ হামলা চালানো হয়। এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

এমন সময়ে এই হামলা চালানো হলো যখন সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহ খানেক আগে ট্রাম্প জানিয়েছিলেন সিরিয়ায় জঙ্গী গোষ্ঠী পরাজিত হয়েছে। জানা গেছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে মার্কিন বাহিনীর টহল চলাকালে এ হামলা চালানো হয়।

স্থানীয়রা জানিয়েছে, আত্মঘাতী হামলাকারীর গায়ে বোমা বাঁধা ছিল। সে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে সিরিয়ায় মার্কিন বাহিনী মোতায়েনের পর এটিই তাদের ওপর সবচেয়ে বড় ধরনের হামলা।

এদিকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে হামলা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাজধানীর ওয়েস্টল্যান্ডস জেলায় এ হামলা চালায় বন্দুকধারীরা। দুসিটডি২ হোটেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরেও গোলাগুলির শব্দ পাওয়া গেছে। নিরাপত্তারক্ষীদের অভিযান চলছে। এদিকে, সোমালিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ বলছে, এই হামলায় ১৫ জন নিহত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছে।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *