সিরিয়ায় সন্ত্রাসীদের মার্কিন মদদে এরদোগানের কড়া সমালোচনা

সিরিয়ায় সন্ত্রাসীদের মার্কিন মদদে এরদোগানের কড়া সমালোচনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সিরিয়াকে বগলদাবা করে হুঁশিয়ারী উচ্চারণ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চলে ওয়াইপিজে সন্ত্রসীগোষ্ঠীকে ৩০ হাজার অস্ত্রবোঝাই ট্রাক দিয়ে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্র এভাবে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করলে তুরস্ক চুপ করে বসে থাকবে না। খবর ডেইলি সাবাহর।

তুরস্কের এসকিসেহির প্রদেশে ক্ষমতাসীন একে পার্টির এক জনসভায় শনিবার এরদোগান এ কথা বলেন।

সিরিয়ায় ইউফ্রেটিস নদীর পূর্বদিকের এলাকাকে কয়েক সপ্তাহের মধ্যে সেফজোন ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

তুরস্কের দাবি, তার আগে ওই এলাকা সন্ত্রাসীমুক্ত করা হোক। সেফজোনের দায়িত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার প্রতিবেশী তুরস্কও থাকবে।

এছাড়া সিরিয়ার শরণার্থীদের জন্য ইউরোপের দরজা বন্ধ করে রাখলে তুরস্ক তাদের জন্য সীমান্ত খুলে দেবে বলেও এরদোগান জনসভায় ঘোষণা দেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলাদের কাছে সমরাস্ত্র পাঠানোর জন্য আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, কুর্দিদের পৃষ্ঠপোষকতা দেয়ার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে ওয়াশিংটন।

তুরস্কের এসকিসেহির শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এরদোগান শনিবার আরো বলেন, আমেরিকার পক্ষ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে সমরাস্ত্রবাহী ৩০ হাজার ট্রাক পাঠানোর বিষয়টি তুরস্ক মেনে নেবে না।

তুর্কি প্রেসিডেন্ট তার দেশের সীমান্ত জুড়ে সিরিয়ায় একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করার জন্য আমেরিকার সমালোচনা করে বলেন, চলতি মাসের শেষ দিকে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়টি উত্থাপন করবেন। এরদোগান বলেন, “আমাদেরকে এসব বিষয়ের সমাধান করতে হবে। আমেরিকার পক্ষ থেকে যা বলা হয়েছে এবং যা করা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে।”

সিরিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে আমেরিকা ও তুরস্কের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। ওই অঞ্চলে তৎপর কুর্দি ও আরব গেরিলাদেরকে ওয়াশিংটন সব রকম পৃষ্ঠপোষকতা দিলেও তুরস্ক বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারছে না। তুর্কি সরকার সেদেশের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদের সম্পর্কযুক্ত মনে করে। আঙ্কারার মতে, সিরিয়ার কুর্দি গেরিলারা শক্তিশালী হলে তুরস্কে কুর্দি বিদ্রোহ শক্তিশালী হবে।

এর আগে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর গাজা অফিসে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানানন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি এক টুইট বার্তায় বলেন, আমরা গাজায় আনাদোলু এজেন্সির কার্যালয়ে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের হামলা সত্ত্বেও তুরস্ক ও আনাদোলু এজেন্সি ইসরাইলের সন্ত্রাসবাদ এবং গাজা ও ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে নৃশংসতা সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *