সিরিয়া বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়া বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দর ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

শুক্রবার ভোরে ইসরাইল এ হামলা চালায়। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরা ও সানার।

ইসরাইলি হামলায় সিরিয়ার এক বেসামরিক নাগরিক নিহত এবং কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে ইসরাইল দামেস্ক লক্ষ্য করে দুই দফা হামলা চালাল।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার বিমানবন্দর ও সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরাইলি হামলা শুধু সিরিয়ার সর্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতারই লঙ্ঘন নয়; সেই সঙ্গে সব আন্তর্জাতিক আইন ও রীতিনীতিরও লঙ্ঘন।

এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতাকে তিনি দুঃখজনক ও লজ্জাকর বলে বর্ণনা করেন।

ফোনালাপে সিরিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিক্দাদ।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে ইসরাইলি হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা দুর্বল হয়ে পড়েছে। তারা এখন নিজেদের দুর্বলতা ঢেকে রাখার জন্য মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল সৃষ্টি করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *