সিলেটে ইসলাহুল মুসলিমিন পরিষদের শীতবস্ত্র বিতরণ

সিলেটে ইসলাহুল মুসলিমিন পরিষদের শীতবস্ত্র বিতরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে সিলেটের কানাইঘাটে প্রায় শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকিরের সার্বিক সহযোগিতায় ও মুসলিম ওয়েলফেয়ার ইন্সটিটিউট ইউকে’র অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল পেয়ে মটর মিয়া বলেন, ‘শীতের যে কাপড় ছিল তা দিয়ে রাতের বেলা পরিবারের সবার শীত কাটত না। এখন এই কম্বল পেয়ে ভালো হলো। সবাই মিলে আরাম করে থাকা যাবে।’

ফারুক আহমদ বলেন, ‘গরিবদের জন্য সবাই যদি এভাবে এগিয়ে আসত, তাহলে কাউকে কষ্ট করতে হতো না।’

সিলেটের কানাইঘাট পৌরসভাস্থ ধনপুর গ্রামে ভাইস চেয়ারম্যানের আব্দুল্লাহ শাকিরের নিজ বাড়িতে অসহায় দরিদ্র নারী-পুরুষ-শিশুদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *