পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শমসেরনগরের বিমানবন্দর এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের বগিতে আগুন লেগেছে। শনিবার দুপুর পৌনে ১ টার দিকে ট্রেনের একটি বগির নিচে আগুন ধরলে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও হঠাৎ আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। কমলগঞ্জের ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, আগুন লাগার কারণ জানা জানাতে পারেননি।
কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
শমসেরনগর স্টেশনের মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে।


