সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে বিশ্বনাথ থানার ওসিসহ শতাধিক আহত হয়েছেন। বিশ্বনাথ উপজেলার লামাকাজি বাস স্ট্যান্ডের টোলের টাকা আদায়ের জেরে রণক্ষেত্র হয়ে উঠে লামাকাজি বাজার। এতে মির্জাগাঁও এবং পাঁচগাওয়ের সাঙ্গিরাই, মুল্লারগাঁও, কেশবপুর, কাজিরগাঁও ও দোকানিপাড়ার লোকজন জড়িয়ে পড়েন।

রোববার রাত এই রিপোট লেখা ওই এলাকা থমথমে ছিল। মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসনে ধলা মিয়া জানান, টোল আদায়কে কেন্দ্র করে রাত ৯টার দিকে মির্জাগাঁও ও পাচঁগাওয়ের বাসন্দিরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

ইউপি চেয়ারম্যান জানান, সংঘর্ষ থামাতে এসে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় অপর সুত্রগুলো জানায়, মোট আহতের সংখ্যা শতাধিক। তবে সংঘর্ষে জড়িত কোনো পক্ষই নাম জানাতে রাজি নয়, মামলার আসামি হওয়ার ভয়ে। সংঘর্ষ চলাকালে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বেশকিছু দোকানপাট ও যানবাহনভাংচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, রাত ১২ টার দিকে সংঘর্ষ থামান গেলেও ওই এলাকা থমথমে। ফের সংঘর্ষের আশঙ্কায় মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *