সিলেটে বৃহস্পতিবার যাচ্ছেন এরশাদ

সিলেটে বৃহস্পতিবার যাচ্ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সাল নির্বাচনী বছর। তাই শুরু হয়ে গেছে নির্বাচনকে কেন্দ্র করে নানা আলোচনা। এই বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন। বৃহস্পতিবার সিলেটে যাচ্ছেন এরশাদ। এর অাগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

জানা যায়, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার সিলেট আসছেন। তার সাথে আসছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা।

দলীয় সূত্র জানায়, এরশাদও সিলেট থেকে নির্বাচনী প্রচরণা শুরু করবেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী মঙ্গলবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার একদিন পরই তিনি নির্বাচনী পদযাত্রায় নামবেন।
অন্যদিকে বিএনপি নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সাধারণের মধ্যে যথেষ্ট কৌতুহল ও শঙ্কা বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *