সিলেটে হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেপ্তার

সিলেটে হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটে মুফতি মাসউদ আহমেদ নামের এক হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) ভোর রাত ৩টায় তাঁকে সিলেটে জকিগঞ্জস্থ বারহাল ইউনিয়ন কচুয়া গ্রামের তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, মুফতি মাসউদ আহমেদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে।

মুফতি মাসউদ আহমেদ হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেটের শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *