সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও বৃষ্টি হতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে। সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গতকাল ঢাকায় বাতাস ৮ থেকে ১২ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *