সিলেট-জেদ্দা রুটে বিমানের ফ্লাইট চালু

সিলেট-জেদ্দা রুটে বিমানের ফ্লাইট চালু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে সিলেট থেকে সৌদি আরবের জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে সপ্তাহের প্রতি সোমবার এ রুটে একটি করে ফ্লাইট চলবে।

সোমবার (২৪ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দায় গিয়ে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে।

এছাড়া ওইদিন সোমবার বিমানের ফ্লাইট বিজি-২৩৫ ঢাকা থেকে বিকাল ৪টা ৫০ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়।

অপরদিকে ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে ছেড়ে এসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে। এরপর ফ্লাইটটি সিলেট থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ২৫ মিনিটে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান। তিনি বলেন, ‘সিলেট থেকে জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হওয়া আমাদের জন্য আনন্দের খবর। এতে যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। সেই সাথে পর্যটকদের জন্যও এটা একটি সুখবর।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *