সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট শুরু

সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট শুরু

সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটের উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১১টা ১৫ মিনিটে ২৩২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সিলেটবাসীর লন্ডন ভ্রমণকে আরও সহজ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস রোববার থেকে সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বলে জানা গেছে। বাংলাদেশ বিমানের সিইও মো মোকাব্বির হোসেন শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমান উড়োজাহাজের বহর পূর্বের যেকোনো সময়ের তুলনায় অত্যাধুনিক ও তারুণ্যদীপ্ত। বহরে রয়েছে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ। প্রতিটি উড়োজাহাজে রয়েছে উন্নত যাত্রীসেবা সম্বলিত সব সুযোগ-সুবিধা। আশা করা যাচ্ছে, যুক্তরাজ্যের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও ইউরোপগামী বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বিমান বহরের আধুনিক এ উড়োজাহাজগুলোতে ভ্রমণে আকৃষ্ট হবেন।

মোকাব্বির হোসেন আরও বলেন, ‘বিমানের মোবাইল অ্যাপস, সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট ও বিমানের কল সেন্টার (০১৭৭৭৭১৫৬১৩-১৬) থেকে সিলেট-লন্ডন-সিলেটসহ বিমানের সব রুটের সিডিউল ফ্লাইটের টিকেট কেনা যাবে।’

রোববার ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ দিন সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

শনিবার বিমানের ডিজিএম পিআর তাহেরা খন্দকার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *