পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজারবাইজানের নারী চিত্রশিল্পী তানজালে মেম্মেদজাদে স্বচ্ছ সিল্কের পাতায় স্বর্ণের অক্ষরে কুরআন লিখেছেন। গোটা কোরআনের এমন অলঙ্করনে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। তিন বছরের চেষ্টায় তিনি এই কাজে সফল হন।
চার বছর আগে যখন তিনি এই কাজ সম্পন্ন করেন তখন বিশ্বজুড়ে মুসলিমদের কাছে তানজালের কাজ ব্যাপক প্রশংশিত হয়। এই অসামান্য কাজ সম্পন্ন করতে ৩৭ বছর বয়সী তানজালে ব্যবহার করেছেন ৫০ মিটার স্বচ্ছ কালো সিল্ক এবং ১৫০০ মিলি লিটার স্বর্ণ ও রৌপ্যের কালি। স্বর্ণের হরফে লেখা এই কোরআনের দৈর্ঘ্য ১১.৪ ফুট। আর প্রস্থ ১৩ ফুট। পুরো কুরআন লিখতে সময় লেগেছে তিন বছর।
তানজালের লেখা এই কোরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে ইসলামের শিল্পকলা। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স দিয়ানেট থেকে স্বর্ণের হরফে লেখা এই কোরআনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
তানজালে বলেন, এর আগে অনেক উপাদানের ওপর কোরআন লিখিত হয়েছে। তবে কখনো সিল্কের ওপর কুরআন লেখা হয়নি। তিনি এই কাজটিকে তার জীবনের সেরা কাজ হিসেবে উল্লেখ করেন। তিনি তুরস্কের মারমারা ইউনিভার্সিটি থেকে শিল্পের ইতিহাস নিয়ে পড়ালেখা করেছেন।
/এএ


