সীমান্তে দুই ভারতীয়সহ ১৭ জন গ্রেপ্তার

সীমান্তে দুই ভারতীয়সহ ১৭ জন গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি।

বুধবার (২২ সেপ্টেম্বর) জেলার মহেশপুর উপজেলার মাটিলা ও কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহেশপুরের মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নড়াইলের লোহাগড়া পৌর এলাকার আজিম শেখের মেয়ে সাগরিকা, একই সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আবার ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

এদিকে মহেশপুরর কানাইডাঙ্গা গ্রাম থেকে ভারতে প্রবেশের সময় বাংলাদেশি আরও ১৪ জনকে আটক করা হয়।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশি নাগরিক মহেশপুরর পাতিবিলা গ্রামের আব্দুল করিমের ছেলে আসাদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে জানায় বিজিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *