সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৭ নম্বর পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংলু (৩৬) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সাদিক (২২)।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে মংলু ও সাদিকসহ কয়েক বাংলাদেশি দোলাপাড়া সীমান্তে যান ভারতীয় গরু আনতে। ভারতীয়দের সহায়তায় গরু পারাপারের সময় কাঁটাতারের এপাড়ে থাকা বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান দুই বাংলাদেশি।

স্থানীয়রা জানিয়েছেন, মংলু ও সাদিকের লাশ তাদের সহযোগীরা নিজ নিজ বাড়িতে নিয়ে এসেছেন।

বিজিবির দোলাপাড়া ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *