সীরাতুন্নাবী সা. বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন আল্লামা মাসঊদ

সীরাতুন্নাবী সা. বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে অনুষ্ঠিত হওয়া বক্তৃতা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

আজ আসরের পর রাজধানীর চৌধুরী পাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কোরআন মাদরাসায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র যৌথ উদ্যোগ এ আয়োজিত সীরাতুন্নাবী সা. বক্তৃতা প্রতিযোগিতায় এবার আসরের প্রথম স্থান অর্জন করছেন জামিয়া দারুল উলুম মাদরাসার (রামপুরা) শিক্ষার্থী আফরান লাবীব।

দ্বিতীয় হয়েছেন জামিয়া মাদানিয়া মাদরাসার (বারিধারা) শিক্ষার্থী আরিফুল রহমান জামি। এছাড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করছেন শেখ জনুরুদ্দীন দারুল কোরআন মাদরাসা (চৌধুরীপাড়া, রামপুরা) শিক্ষার্থী আকরব শিকদার।

অন্যদিকে, বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সেরা আরও চারজনকে দেওয়া হয়েছে সান্ত্বনা পুরষ্কার।

সীরাতুন্নাবী সা. বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার সমূহ:

  • ১ম পুরস্কার: ১৫ হাজার টাকা ও মেডেল।
  • ২য় পুরস্কার: ১০ হাজার টাকা ও মেডেল।
  • ৩য় পুরস্কার: ৮ হাজার টাকা ও মেডেল।
  • ৪র্থ থেকে ১০ পুরস্কার: ১৫০০ টাকা ও মেডেল।

এছাড়াও সমমূল্যের বই ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূর- এর মুতাওয়াল্লি আলহাজ মুহাম্মাদ ইমাদুদ্দিন নোমান।

আলোচনায় ছিলেন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা খোরশেদ আলম কাসেমী।

এছাড়া উপস্থিত ছিলেন লেখক মুহাদ্দিস মাওলানা জামিল আহমদ, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, কবি ও ছড়াকার জিয়াউল আশরাফ, মুফতি এনায়েত কবীর, মুফতি নুরুল আলম ইসহাকী প্রমুখ।

উল্লেখ্য, বক্তৃতা প্রতিযোগিতায় রাজধানী ঢাকার বিভিন্ন মাদরাসার দেড় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেছিলেন।

সূত্র  : আওয়ার ইসলাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *