সুতার উপর ঝুলছে আফগানিস্তান : জাতিসংঘ মহাসচিব

সুতার উপর ঝুলছে আফগানিস্তান : জাতিসংঘ মহাসচিব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আফগানিস্তান সুতার ওপর ঝুলছে। তালেবান শাসিত দেশটিতে মানবিক কর্মকাণ্ড চালাতে প্রয়োজনীয় লেনদেন চালিয়ে যাওয়ার অনুমতি দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও বুধবার তিনি ‘জীবন রক্ষাকারী’ সহায়তা কার্যক্রমের ওপর থেকে যেকোনও শর্ত এবং বিধিনিষেধ প্রত্যাহারেরও তাগিদ দিয়েছেন।

জাতিসংঘ প্রধান জানান আফগানিস্তানে লাখ লাখ মানুষ চরম ক্ষুধার্ত, শিক্ষা এবং সামাজিক সেবা বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। এর সঙ্গে অর্থ সংকটের কারণে ত্রাণের প্রয়োজন এমন মানুষের কাছে পৌঁছাতে জাতিসংঘ এবং ত্রাণ দানকারী গ্রুপগুলোর সক্ষমতা কমেছে।

১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলকে অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘আমাদের আর্থিক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক সহযোগীদের আশ্বস্ত করা দরকার যে, তারা মানবিক কার্যক্রম পরিচালনাকারীদের সঙ্গে নিষেধাজ্ঞা ভঙ্গের ভয় ছাড়াই কাজ চালিয়ে যেতে পারে।’

আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় নয় হাজা পাঁচশ’ কোটি ডলার বিদেশে আটকে রয়েছে। এছাড়া গত আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর আন্তর্জাতিক উন্নয়ন সহায়তাও তলানিতে পৌছেছে। দাতারা নিশ্চয়তা চায় যে, মানবিক সহায়তার অর্থ থেকে তালেবান সুবিধা পাবে না।

নিরাপত্তা পরিষদে জাতিসংঘের আফগান বিষয়ক বিশেষ দূত ডেবোরাহ লিয়নস বলেন, ‘ভয় দেখানো এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো কমে যাওয়ার বেশ কিছু প্রমাণ স্পষ্ট হচ্ছে। এতে ইঙি্গত পাওয়া যাচ্ছে যে, কর্তৃত্ব সংহত হলে সরকার হয়তো ভয় দেখিয়ে জনগণকে নিয়ন্ত্রণ করতে চাইবে।’

সূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *