সুনামগঞ্জে পবিত্র ইসলামের রঙে রঙিন একটি হিন্দু পরিবার

সুনামগঞ্জে পবিত্র ইসলামের রঙে রঙিন একটি হিন্দু পরিবার

সুনামগঞ্জে পবিত্র ইসলামের রঙে রঙিন একটি হিন্দু পরিবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিনের আদালতে হলফনামার মাধ্যমে একই পরিবারের ৪ জন পবিত্র ইসলামের আলোয় আলোকিত হয়েছে একটি হিন্দু পরিবার। তারা জেলার জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের রহিমপুর গুচ্ছগ্রামের অধিবাসী । স্ত্রী সন্তানসহ পরিবারের ৪ জন ইসলাম গ্রহণ করেছেন।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিনের আদালতে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে একই পরিবারের ৪ জন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

পরে ২৪ জানুয়ারি শুক্রবার জুমআর নামাজের পর ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ জামে মসজিদে খতিব মাওলানা আবু ফজল দ্বোহা স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে তাদের কালেমা পড়ান।

জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের রহিমপুর গুচ্ছগ্রামে ইসলাম গ্রহণ করা ৪ ব্যক্তি হলেন- আব্দুল্লাহ (৩০), তিনি তার আগের নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। স্ত্রী শ্রীমতি বালা দাসের (২৫) নতুন নাম মোছা. রহিমা জান্নাত হামিদা, বড় মেয়ে নন্দিনীর (৬) নতুন নাম আয়েশা জান্নাত আক্তার এবং ছোট ছেলে মনি অনুরাগের নতুন নাম মো. রায়হান আহমদ রাহি।

ছোটবেলা থেকেই ইসলাম গ্রহণের প্রতি আগ্রহ ছিল আব্দুল্লাহর। বিয়ের পর স্ত্রীকে তার আগ্রহের কথা জানালে সেও ইসলাম গ্রহণ করতে রাজি হয়। দীর্ঘ সময় ইসলাম ও মুসলমানদের রীতি-নীতি দেখে শুনে এবং বুঝে তারা আল্লাহ ও তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানান আব্দুল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *