সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে দু’জনের মৃত্যু

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে দু’জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কেশবপুর গ্রামের কাছাকাছি হাওরে নৌকাডুবিতে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। রবিবার (১ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান এ খবর নিশ্চিত করেন।

নিহত দুই জন হলেন– এমদাদ উল্লাহ (৫৫) ও হোসনা আক্তার (২৬)। এমদাদ উল্লাহ জামালগঞ্জ উপজেলার জাল্লাবাজ গ্রামের বাসিন্দা এবং হোসনা আক্তার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উকারগাও গ্রামের সাজিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, বিকালে ছোট এক নৌকায় চড়ে কেশবপুর গ্রাম থেকে উকারগাঁও গ্রামে ফিরছিলেন ১০ জন যাত্রী। মুরতাখাই গ্রাম সংলগ্ন ঝুড়িঙ্গার হাওরে দমকা বাতাসে যাত্রীবোঝাই ওই নৌকা ডুবে যায়। এতে এমদাদ উল্লাহ ও হোসনা আক্তার ডুবে মারা যান। বাকিদের উদ্ধার করেন স্থানীয়রা।

শিমুলবাক ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল আমিন জানান, দমকা বাতাসে নৌকাটি ডুবে যায়। পরে এলাকাবাসী হতাহতদের উদ্ধার করেন।

এসআই আব্দুল মান্নান বলেন, ‘নিহতদের লাশ পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করেছে। দমকা বাতাসে হাওর উত্তাল হলে নৌকাডুবির ঘটনাটি ঘটে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *