পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২টি মাথা ও ৮টি পাসহ সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস, জব্দ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ।
রোববার (২৬ জুলাই) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল টহল ফাড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে দুটি নৌকাসহ এসব জব্দ করে। জব্দকৃত মাংস, মাথা ও পা মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সকালে নিয়মিত টহলের সময় চাড়াখালী খালে দুটি নৌকা দেখতে পাই। নৌকার আরোহীদের ডাকলে বনের পাশে নৌকা থামিয়ে বনরক্ষীরা কিছু বোঝার আগেই দৌড়ে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা পাওয়া যায়। বন আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত মালামাল আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
/এএ


