সুন্নি ওয়াক্ফ বোর্ড জমির দাবি ছাড়তে চাইছে কেন?

সুন্নি ওয়াক্ফ বোর্ড জমির দাবি ছাড়তে চাইছে কেন?

সুন্নি ওয়াক্ফ বোর্ড জমির দাবি ছাড়তে চাইছে কেন?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতীয় সুন্নি ওয়াক্ফ বোর্ড কেন অযোধ্যার জমির দাবি থেকে সরে আসতে চাইল তা এখনো বুঝে আসছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাবরি মসজিদ বা অযোধ্যা মামলার শুনানি চলছে। বুধবার ছিল এই মামলার শুনানির শেষ দিন। আর শেষ দিনেই এই মামলায় দেখা গেল নয়া মোড়।

বুধবার মামলার শুনানি শুরু হতেই সাংবিধানিক বেঞ্চকে এই কথা জানায় মধ্যস্থতা প্যানেল। মনে করা হচ্ছে সুন্নি ওয়াক্ফ বোর্ডের সদস্যদের নিজেদের মধ্যে বিরোধের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি বোর্ডের চেয়ারম্য়ান জেএ ফারুকির বিরুদ্ধে বেইনিভাবে বোর্ডের জমি কেনাবেচার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। সিবিআই-এর পক্ষ থেকে উত্তরপ্রদেশ সরকারকে তাঁর বিরুদ্ধে তদন্তের পরামর্শ দিয়েছে। এরপর গত সোমবারই ফারুকি মধ্যস্থতা প্যানেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে বলে নিরাপত্তার আবেদন জানান।

একটি সূত্র জানিয়েছে, এফআইআর দায়ের হওয়ার পর আইনি দলকে না জানিয়েই মধ্যস্থতা প্যানেলের কাছে অযোধ্যা মামলার তিনি তাঁর জবানবন্দি বদলে ফেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সঙ্গে নতুন করে জবানবন্দি দেওয়ার কথাও বলেন।

এরপরই এদিন অযোধ্যার জমি বিতর্ক মামলা থেকে নিজেদের দাবি প্রত্যাহারের আবেদন করল সুন্নি ওয়াক্ফ বোর্ড। তবে ১৯৯১ সালের প্লেসেস ওরশিপ অ্যাক্ট-কে যাতে কঠোরভাবে বলবৎ করা হয় সেই আবেদন জানিয়েছে। সেইসঙ্গে তাদের দাবি, অযোধ্যায় বাবরি সমজিদ ভাঙার পর দাঙ্গায় আশপাশের যে ২২টি মসজিদে হামলা হয়েছিল, সেগুলি অধিগ্রহণ করে দেখভালের দায়িত্ব নিক সরকার।

ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের আওতায় থাকা অন্যান্য ধর্মস্থলগুলি কি অবস্থায় আছে তা খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টকে একটি কমিটি গঠন করার আবেদনও করা হয়েছে।

সূত্র : এশিয়ানেট নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *