সুপ্রিম কোর্ট দিবসে উপস্থিত  থাকবেন রাষ্ট্রপতি

সুপ্রিম কোর্ট দিবসে উপস্থিত  থাকবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : এবারের সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে আগামী ২ জানুয়ারি। প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত হলেও অবকাশকালীন ছুটি থাকায় এবার তা ২ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। গত ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রথমবারের মতো হতে যাওয়া সুপ্রিম কোর্ট দিবসে আলোচনা সভার আয়োজন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্র্টস ক্লাবের ওই আলোচনা সভায় রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন বলে বৃহস্পতিবার জানানো হয়।

এছাড়া ওই আলোচনা সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয় সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে। তাই ওইদিন সব কর্মকর্ত ও কর্মচারীদের বাধ্যতা মূলকভাবে পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *