সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা আয়োজন করা হয়। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় এ শোভাযাত্রা শুরু হয়।

বিজয় শোভাযাত্রার শুরুর আগে উদ্যানের ভেতর সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যাট রোড এবং মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা আসতে শুরু করেন।

ঢাকার উত্তর প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীরা হাতিরঝিল, মগবাজার ও মৎস্যভবনের সড়ক থেকে এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীরা গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়ক থেকে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার ও গাড়িতে সুসজ্জিত হয়ে প্রবেশ করে।

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে জড়ো হন নেতাকর্মীরা। নানা স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় সুসজ্জিত গাড়িতে ঢোল-বাদ্যসহ বিজয় শোভাযাত্রায় অংশ নিতে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *