সেনা অভিযানে ইয়েমেনে নিহত ২৪ হুদি বিদ্রোহী

সেনা অভিযানে ইয়েমেনে নিহত ২৪ হুদি বিদ্রোহী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সেনাবাহিনীর অভিযানে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে আল-হুদায়দাহ প্রদেশে ২৪ হুদি বিদ্রোহী নিহত হয়েছে।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) থেকে মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টার ওই অভিযানে এসব হুতি বিদ্রোহী প্রাণ হারায়।

হুতিরা সানা ও কিলোসহ আল-হুদায়দাহ প্রদেশের ১৬টি এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রাখায় ওই সামরিক অভিযান চালানো হয় বলে দেশটির সরকারি বাহিনী জানিয়েছে।

সেনাবাহিনীর আল-আমালিকা ব্রিগেডের মুখপাত্র মাহেম আল-মেহজেমি গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু হুদি বিদ্রোহী আহত হয়েছে।

তরব এ ব্যাপারে এখন পর্যন্ত হুদিদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকেই দেশটিতে সৌদি আরবের মদদে গৃহযুদ্ধ শুরু হয়। তখন থেকেই হুদি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে।

এরপর ২০১৫ সাল থেকে সৌদি জোট হুদিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। এতে হাজার হাজার বেসামরিক লোক মারা
যায়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *