পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগরে সেনা ও জঙ্গিদের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছে। নিহতদের ৩ জনই জঙ্গি বলে জানানো হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৮ ডিসেম্বর শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে ১১ কিলোমিটার দূরে একটি বাড়িতে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণ চালায় সেনারা। সংঘর্ষে তৎক্ষণাৎ ৩ জন জঙ্গি নিহত হয়। এতে ভারতীয় এক সেনা আহত হয় বলে জানানো হয়।
এদিকে ভারতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নিহত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর সিনহুয়ার।
ভারতের মহারাষ্ট্র প্রদেশের চন্দ্রপুর জেলায় শনিবার রাতে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম রোববার এই তথ্য জানায়। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দ্রুতগ্রামী একটি ট্রাক ভ্যানে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভ্যানটিতে ১৫ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ৭ জন নারী যাত্রী ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


