সেভেরোদনেৎস্কে রুশ হামলা অব্যাহত, নিহত ৩

সেভেরোদনেৎস্কে রুশ হামলা অব্যাহত, নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের পূর্বাঞ্চল লুহানস্কের লাইসিচানস্ক শহরে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। লাইসিচানস্ক শহরে এক হামলায় ছয় বছর বয়সি এক বালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার রাতে এক বিবৃতিতে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি গাইদাই এ তথ্য দেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, রাশিয়ান বাহিনী সেভেরোদনেৎস্ক শহরে এখনো নিয়মিত হামলা চালাচ্ছে। রুশ বাহিনী শহরটির একের চতুর্থাংশ ধ্বংস করে দিয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একজন মুখপাত্র বলেন, রুশ বাহিনী ইউক্রেনের ইউনিটগুলোকে সেভেরোদনেৎস্ক শহরের কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

হাইদাই বলেন, বেশ কয়েকটি শেল সেভেরোদনেৎস্ক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে আঘাত হেনেছে। আজোটের এলাকায় তিনবার গোলাবর্ষণ করা হয়েছে। যেখানে লোকেরা এখনো বোমা আতঙ্কে আশ্রয়কেন্দ্রে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *