সৌদিতে ‘গড’ নিষিদ্ধ

সৌদিতে ‘গড’ নিষিদ্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের প্রশাসন ‘গড’ বলার পরিবর্তে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করার আইন জারি করেছে। বিদেশি ভাষায় সরকারি কাগজপত্রেও এই শব্দটি উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে।

মক্কা এবং মদিনা অঞ্চলে সরকারি অনুবাদেও আল্লাহ শব্দই ব্যবহার করা হবে বলে এমন একটি আইন জারি করেছেন মক্কার প্রশাসক প্রিন্স খালিদ আল-ফয়সাল। দ্য নিউ আরবের খবরে বলা হয়, সৌদির গ্র্যান্ড মুফতির মত অনুযায়ী এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সরকার।

মুফতি জানিয়েছেন, ইংরেজি শব্দ ‘আল্লাহ’ এর স্থলে ‘গড’ এর ব্যবহার অনুমোদিত নয়। তবে ইসলামি স্কলারদের মধ্যে বিষয়টি নিয়ে মতপার্থক্য রয়েছে। অনেক মৌলবাদে বিশ্বাসীরা মনে করেন, গড শব্দটি অনেক সময় অবচেতনভাবেই খ্রিস্টানদের বিশ্বাসের দিকে ইঙ্গিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *