সোমবার আইনজীবীদের সঙ্গে বিএনপির বৈঠক

সোমবার আইনজীবীদের সঙ্গে বিএনপির বৈঠক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) দলের আইনজীবীদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, আইনজীবীদের সঙ্গে বৈঠকে পরে আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় পেশাজীবী নেতৃবৃন্দের সাথে ছোট পরিসরে বৈঠক করবে বিএনপির। এরপরে বড় পরিসরে আগামী আগামী ৮ অক্টোবর বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর প্রথম দফার দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে বিএনপি। এরপরে দ্বিতীয় দফায় গত ২১ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর দলটির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছে দলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *