ভারতের সাথে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে সারাদেশে
সোমবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ
পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি এবং সীমান্তে র্যাবের ওপর নির্যাতনের প্রতিবাদে ১৪ অক্টোবর,২০১৯ সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেছেন, ভারতের সাথে পূর্বের অনেক অমীমাংসিত সমস্যার সমাধান না করে ভারতের সাথে নতুন সাতটি চুক্তি করে বর্তমান সরকার জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছেন। অবিলম্বে এ সকল চুক্তি বাতিল করতে হবে।
মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, তিস্তা সমস্যার সমাধান করতে হবে। ফারাক্কা সমস্যার সমাধান না করে ফেনী নদীর পানি কোনক্রমেই ভারতকে দেয়া যাবে না। ভারত সীমান্তে আমাদের দেশের নাগরিকদের ধরে নিয়ে হত্যা করে তারকাটায় লাশ ঝুলিয়ে রাখে। র্যাবের তিনজন সদস্যকে বিএসএফ ধরে নিয়ে নির্যাতন করে বাংলাদেশকে ও দেশের পতাকাকে অবমাননা করেছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কোনভাবেই সহ্য করার মত নয়।


